ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশকে গুলি, বাবা-ছেলেসহ গ্রেফতার ৩


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:২৫

পুলিশকে গুলি করে ছিনিয়ে নেয়া আসামি ও তার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তার ছেলে শিপন (৩০) ও তাদের সহযোগী শরীফুল। মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তার ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মনেক ও তার ছেলে শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় মনেককে। এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দুদিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের গুলিতে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা গুলিবিদ্ধ হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / জামান

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক