নিয়ামতপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষ উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ সেপ্টেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় ভোটার তালিকা হালনাগদকরণ, নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে নানা আলোচনা ও মতামত পেশ করেন, ভোটার নিবন্ধনের ফরম পূরণ করার জন্য যেসব প্রস্তুতি গ্রহন সে বিষয়ে ধারণাসহ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তনসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান সবাইকে জানান, আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এতে নতুন ভোটার, বাদ পড়া ভোটার এবং মৃত ভোটারদের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা বাড়ি বাড়ি যাবেন। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি কিংবা তার পূর্বে তারা তথ্য সংগ্রহকারীর নিকট নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য প্রদান করবেন। নির্ধারিত দিনে স্বার, আঙ্গুলের ছাপ ও ছবি তোলার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ভোটার হতে পারবেন। আগামী ১০ অক্টোবর হতে ১৩ নভেম্বর পর্যন্ত ছবিসহ রেজিষ্ট্রেশন করতে পারবেন। নতুন ভোটারের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন তা হলো অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি, শিক্ষা সনদ (পিএসসি/জেএসসি/এসএসসি) ফটোকপি, পিতা, মাতা, স্বামী/স্ত্রীর এনআইডি ফটোকপি, নাগরিকত্ব সনদ, চৌকিদারী ট্যাক্সের কপি।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, উপজেলার ০৮টি ইউনিয়নের ভোটারদের তথ্য সংগ্রহের জন্য মাঠে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কাজ করবেন। সভায় তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গমনকালে ভোটার এলাকা চিহ্নিতকরণে সহায়তা প্রদান, ভোটার যোগ্য ব্যক্তিকে নাগরিকত্ব সনদ প্রদান, জন্ম সনদ প্রদান, মৃত ভোটারদের তালিকা কর্তনে রেজিষ্ট্রেশন কর্মকর্তাকে সহায়তা প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied