ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের ফিটনেস সেন্টার উদ্বোধন  


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৬:৪৮

সাংবাদিকরা জাতির বিবেক। তারা সবার খবর রাখলেও নিজেদের প্রতি বরাবরই উদাসীন থাকেন। আমরা দেখেছি কোভিডকালীন সময়ে সারাদেশে লকডাউন চলাকালে সবাই ঘরের মধ্যে থাকলেও সাংবাদিকদের মাঠে থাকতে হয়েছে খবর সংগ্রহ করার জন্য। সাংবাদিকরা আলাদা করে শরীর চর্চার কাজটি করতে পারেন না সময়ে অভাবে। 

জাতীয় প্রেস ক্লাবে অবস্থানকালে তারা যাতে কাজের ফাঁকে  নিজেদের শরীরের যত নিতে পারে সে বিবেচনায় এই ফিটনেস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ জাতীয় প্রেস ক্লাবের তিনতলায় সদ্যনির্মিত ফিটনেস সেন্টার উদ্বোধনকালে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল একথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহবায়ক শাহনাজ সিদ্দিকী সোমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও ভানুরঞ্জন চক্রবর্তী।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ডিবিসি টিভির বার্তা প্রধান প্রণব সাহা, সিনিয়র সাংবাদিক মোঃ সফিকুল করিম সাবু, মো: হাসান উল্লাহ খান রানা, মোজাম্মেল হক চঞ্চলসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।  

প্রীতি / প্রীতি

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা