লকডাউনে সহায়তা চান পত্রিকার হকাররা
লকডাউন কঠোরভাবে চলছে ভোলা জেলাসহ উপজেলাগুলোতে। জেলা শহরসহ উপজেলাগুলোতে দোকান বন্ধ রয়েছে। বিনা কারণে ঘর হতে বের হলে জরিমানা গুনতে হয় মানুষকে। এতে খেটে খাওয়া মানুষের সাথে চরম বিরম্বনায় পড়েছেন পত্রিকা বিক্রেতারা। তাদের আগের মতো আর পত্রিকা বিক্রি হচ্ছে না। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এ দুঃসময় কেউ তাদের পাশে দাঁড়ায়নি এমন অভিযোগও করছেন পত্রিকা বিক্রেতারা। এছাড়া লকডাউন আরো বৃদ্ধির খবর শুনে তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে।
ভোলা সদরে পত্রিকা বিক্রেতা মো. জাফর হোসেন জানান, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও পত্রিকা অফিস খোলা রয়েছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে পত্রিকা বিক্রি করছি। কিন্তু লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় আগের মতো পত্রিকা বিক্রি হচ্ছে না। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। কেউ আমাদের খবর নেয় না।
তজমুদ্দিনে পত্রিকা বিক্রেতা মো. রাসেদ জানান, লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকার কারণে পত্রিকা তেমন বিক্রি হয় না। সকাল হতে বিকেল পর্যন্ত রাস্তার অলিগলিতে হেঁটে ক্রেতা পাচ্ছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আমাদের সহযোগিতা করুন।
বোরহানউদ্দিনে পত্রিকা বিক্রেতা মো. কামাল হোসেন জানান, সবকিছু বন্ধ থাকায় কার কাছে পত্রিকা বিক্রি করব। আমরা পত্রিকা বিক্রি করেই সংসার চালাই। তাই এখন কষ্টে দিন কাটাচ্ছি। এ লকডাউনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তাই আমরা সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মোখলেছুর রহমান সুমন সকালের সময়কে বলেন, করোনাকালীন ভোলা জেলার ৬০-৭০ জন পত্রিকা বিক্রেতা খুবই কষ্টে আছেন। করোনাকালীন অদ্যাবধি কোনো সহযোগিতা পাইনি। এখন লকডাউনে সবকিছু বন্ধ তাই পত্রিকা কম বিক্রি হচ্ছে। এতে চরম কষ্টে দিন কাটাচ্ছি আমরা।
তিনি আরো জানান, সরকারের কাছে আবেদন করেও কোনো সহযোগিতা আমরা পাইনি। তাই দ্রুত আমাদের পত্রিকা বিক্রেতাদের কথা চিন্তা করে সরকার যদি একটু সহযোগিতা করত তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান