ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লঙ্কানদের বীরোচিত সংবর্ধনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৬

অর্থনৈতিক ভাবে দারুণ বিপর্যস্ত শ্রীলঙ্কা। নানা সঙ্কটে জর্জরিত দেশটিতে একটু স্বস্তির বাতাস বইয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এশিয়া কাপ জয়ের পর দেশে ফিরে বীরের মত সংবর্ধনা পেয়েছে লঙ্কানরা। ক্রিকেটের পাশাপাশি সাফল্য এসেছে শ্রীলঙ্কার নেটবল থেকেও। নেটবলের এশিয়া কাপে  চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কান নারী দল। সব মিলিয়ে শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে দারুণ এক সময় কাটছে।  

এ দুই দলের বড় সাফল্যে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষরা। তাদের সমর্থন ও ভালোবাসার প্রতিদান দিতে তাই দেশে ফিরে ছাদ খোলা বাসে করে শিরোপা উদযাপন করছে শ্রীলঙ্কার এশিয়া কাপজয়ী ক্রিকেট ও নেটবল দল।

আরব আমিরাত থেকে এশিয়া কাপ জিতে আজ (মঙ্গলবার) স্থানীয় সময় ভোরে দেশে ফিরেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। কাটুয়ানায়েকে অবস্থিত বন্দরানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে সকাল সাড়ে ৬টায় এক এক করে বেরিয়ে আসেন শিরোপা জেতা দলের সদস্যরা। তাদের স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে বাইরে ছিল জনগণের বাঁধভাঙা উপস্থিতি।

বিমানবন্দর থেকে কলম্বোয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ছাদ খোলা বাসে করেই যান ক্রিকেটাররা। এসময় রাস্তার দুই পাশ জুড়েই ছিল মানুষের ভিড়। তাদের সামনে শিরোপা উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা, দেন অটোগ্রাফও। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’