আজ বার্সা-বায়ার্ন মুুখোমুখি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ ‘সি’র এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি দেখা যাবে ‘সনি টেন ২’ এর পর্দায়।
এমন হাইভোল্টেজ ম্যাচের আগে স্বস্তিতে নেই বায়ার্ন। সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না তাদের। বুন্দেসলিগায় টানা তিন ম্যাচে জয়হীন জার্মান জায়ান্টরা। এর ওপর আবার নিজেদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা তারকা রবার্ট লেভানদোস্কি যোগ দিয়েছেন বার্সা শিবিরে। তবে বার্সার বিপক্ষে মাঠে নামার আগে চাপে নেই বলে জানিয়েছেন বায়ার্ন কোচ নাগেলসমান।
বায়ার্ন কোচ বলেন, ‘চাপ শুধু একটি আলোচনার বিষয়। এই ম্যাচের আগে আমরা জিতলে যেভাবে প্রস্তুতি নিতাম, এখনো সেভাবেই নিচ্ছি। আমরা অনুশীলন করছি, প্রতিপক্ষের বিশ্লেষণ করছি এবং বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের জন্য একটা ভালো পরিকল্পনা সাজাব। ’
এদিকে লা লিগায় পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বার্সা রয়েছে দারুণ ছন্দে। লিগে সর্বশেষ ম্যাচে কাদিজকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুর্দান্ত ফর্মে আছেন গ্রীষ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া লেভানদোস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ৯ গোল হয়ে গেছে তাঁর।
দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। দেখা যাক, জাভির শিষ্যরা আজ সেই হারের প্রতিশোধ নিতে পারে কিনা!
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ