ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সতীর্থ ভেবে লেভানদোস্কিকে পাস দিও না- মুলারকে সতর্ক করলেন মানে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:২৫

চ্যাম্পিয়নস লিগে আজ রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ ‘সি’র এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায়। ম্যাচের আগে বায়ার্ন তারকা টমাস মুলারকে একটি বিষয়ে সতর্ক করেছেন সতীর্থ সাদিও মানে।

দীর্ঘদিন মুলার সঙ্গে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন সময়ের অন্যতম সেরা তারকা রবাট লেভানদোস্কি। বায়ার্নে থাকাকালে প্রতি মৌসুমে লেভানদোস্কি ৪০-৫০টি গোল করতেন। মুলারই সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন লেভাকে। কিন্তু লেভানদোস্কি এখন আর মুলারে সতীর্থ না। গ্রীষ্মের দলবদলে বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া তিনি। তবে বায়ার্নের নতুন তারকা সাদিও মানের ভয়, সতীর্থ ভেবে এখনো লেভাকে বল পাস দিয়ে ফেলতে পারেন মুলার। তাই মজার ছলেই মুলারকে সতর্ক করেছেন মানে।

বার্সার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে মুলার জানান, ‘(সাদিও) মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে যাতে ভুলবশতও লেভানদোস্কির কাছে বল পাস না দিই। ’

মুলার আরো বলেন, ‘লেভার উপর খুব ফোকাস দেওয়া নয়, আগামীকাল (আজ) আমাদের খেলাটা খেলতে হবে। মাঠে আমাদের সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। কিন্তু এখন আমাদের সামনে অনেক কার্যকরী খেলোয়াড় রয়েছে এবং আমাদের কাছে নির্দিষ্ট একজন নেই। প্রতিপক্ষ জানে না যে আসল স্ট্রাইকার কে, আমাদের এটাকে কার্যকর করতে হবে। ’

প্রীতি / প্রীতি

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের