ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়া কাপ দিয়ে প্রচারে, ওয়াজমার ইচ্ছে বলিউডে অভিনয় করার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৩২

২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচ চলাকালীন আফগানিস্তানের পতাকা ধরে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক তরুণীকে। রহস্যময়ী ওই যুবতীর নাম ওয়াজমা আইয়ুবি। এশিয়া কাপ চলাকালীন রাতারাতি প্রচারের আলোয় আসেন ওয়াজমা। তার ছবিগুলিও নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। ওয়াজমাকে নিয়ে মাতামাতি শুরু হয় আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের পর থেকে। এই ম্যাচ চলাকালীনই দলের সমর্থনে লাফালাফি করার সময় একাধিক ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করেন ওয়াজমা।

চাকরি করতে দুবাই গিয়েছিলেন ওয়াজমা। কিন্তু ঠিক করেন কারও অধীনে নয়, কাজ করবেন স্বাধীনভাবে। আর এই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন তিনি। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি ওয়াজমা দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।খেলার প্রতি ভালবাসা ছাড়া হিন্দি সিনেমার প্রতিও গভীর প্রীতি রয়েছে ওয়াজমার। আফগান-সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার।

এ ছাড়াও ওয়াজমা পছন্দ করেন ঘুরে বেড়াতে। মোটরবাইকে চেপে এ দিক-ও দিক ঘুরে বেরানোর শখ তার। পছন্দ করেন বিভিন্ন ধরনের বাইক চালাতেও। ওয়াজমা এক জন সমাজকর্মী হিসেবেও কাজ করেন। নিজ দেশে বিদ্যমান বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহু বার আওয়াজ তুলেছেন তিনি। 

সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’