গাজীপুরের শতামেক হাসপাতালে
অবশেষে ৮ দিন পর করোনা পরীক্ষার নতুন মেশিন
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার পিসিআর মেশিন বিকল হওয়ার আট দিন পর এলো নতুন বায়োসেপ্টিক কেবিনেটের ল্যামিনার ফ্লু যন্ত্র। যন্ত্রটি স্থাপন হয়ে গেলে আগামি দু-এক দিনের মধ্যে শুরু হবে করোনা পরীক্ষা। গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের উদ্যোগে বিজিএমইএর সহযোগিতায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে নতুন বায়োসেপ্টিক কেবিনেটের ল্যামিনার ফ্লু মেশিনটি হাসপাতালে এসে পৌঁছায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল কাদের জানান, গত ২৮ জুন থেকে মেশিনটি বিকল হওয়ায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। যন্ত্রটি স্থাপন হয়ে গেলে আশা করছি আগামী দু-এক দিনের মধ্যেই আবার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হবে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন গড়ে ৪০০টির মতো নমুনা পরীক্ষা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাবে, ঢাকায় ও সাভারের একটি ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, বিজিএমইএ কর্তৃপক্ষ তার অনুরোধে মঙ্গলবার সকালে গাজীপুরে হাসপাতালে যন্ত্রটি পৌঁছে দেয়। এখন যন্ত্রটি স্থাপনের কাছ চলছে। স্থাপন হয়ে গেলে জনভোগান্তি কমে যাবে।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied