স্বাস্থ্যে যন্ত্রপাতি কেনার আগে টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিতে হবে
স্বাস্থ্যখাতের উন্নয়ন ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনার আগে সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের যথাযথভাবে প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ তথ্য দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স(ইনমাস) মিডফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়া-এর সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রকল্পের মোট ব্যয় ২১৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের এ বৈঠক হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তাতে সভাপতিত্ব করেন।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতের যন্ত্রপাতি কেনার আগে প্রশিক্ষণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে করে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি চাকরি জীবনে যখন মাঠ পর্যায়ে ছিলাম তখন দেখছি অনেকে স্বাস্থ্যের যন্ত্রপাতি খুলতেই পারে না। তবে কিভাবে মানুষ সঠিক সেবা পাবে।
‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পটি ৯৮ কোটি ৩৪ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। পুষ্টির চাহিদা মেটানো ও দারিদ্র দূরীকরণে সারাদেশে মাশরুম চাষ সম্প্রসারণ করবে সরকার। জুলাই ২০২২ হতে জুন ২০২৭ মেয়াদে এই উদ্যোগ নেয়া হবে। বাংলাদেশের ৬৪ টি জেলার যে সকল উপজেলায় মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে তেমন ১৬০ টি উপজেলা ও ১৫ টি মেট্রোপলিটন থানায় সম্ভাবনা আছে। মাশরুম একটি পুষ্টিকর , সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন খাবার , যা চাষের জন্য আবাদী জমির প্রয়োজন হয় না । অনুৎপাদনশীল স্বল্প পরিমাণ জমিতে পুঁজিতে মাশরুম উৎপাদন করা যায় । বাংলাদেশের আবহাওয়া বছরব্যাপী মান চাষের উপযোগী । হোটেল , রেস্টুরেন্ট এবং উচ্চবিত্ত জনগণের কাছে মাশরুম পর্যাপ্ত চাহিদা রয়েছে । এ পরিপ্রেক্ষিতে আগ্রহী উদ্যোক্তাদেরকে মাশরুম সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এই প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, কোন জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়াতে হবে। জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মিতব্যয়ী হয়ে প্রকল্প যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ