ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় হেদায়েতুল্লাহ (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরের বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি বিবিরহাটগামী চট্টগ্রাম-থ ১৩-২৬৪৬ নাম্বারের একটি অটোরিকসা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা পাতার লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে যায়। ফলে সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেদায়েতুল্লাহকে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষণা করেন এবং আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরতচিকিৎসক ডা. তুম্পা। আহত-নিহত শ্রমিকরা পেইন্টের (রং) কাজ করার জন্য ফটিকছড়ি আসছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার সকালে উপজেলার ভূজপুরে নসিমনের চাপায় ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied