ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাহমুদুল্লাহকে নিয়ে ধোঁয়াশা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১:৫৬

ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শেষে দল ঘোষণা কবে বিসিবি। এর আগে প্রশ্ন উঠেছে- দলে মাহমুদুল্লাহর নাম থাকবে কি না। তবে এই প্রশ্নের জবাবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিছুটা ধোঁয়াশা রেখে দিলেন।

টানা ব্যর্থতার পর মাহমুদুল্লাহর জাতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এত আগেই সরাসরি উত্তর দিতে চাইলেন না সুজন। তিনি বলেন, 'টু আর্লি টু আন্সার! যেহেতু এখনও রিয়াদ ক্যাম্পে আছে সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি- রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

মূলত অভিজ্ঞতার কারণেই স্ট্রাইক রেট কম হওয়া সত্ত্বেও রিয়াদকে বিবেচনায় রাখার ইঙ্গিত দিয়ে সুজন বলেন, 'রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। রিয়াদ যে অটোমেটিক চয়েজ না- সেটাও বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব।

রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ।'

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে