উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অটো চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই অটোচালকের নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের চৌমহনী বাজার পাহারাদার হাফেজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটো চালাতেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। বাড়ির লোকজন শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied