ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইভিএম কেনার সভা মুলতবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ২:৫৭

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার নতুন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠক মুলতবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী সোমবার সিদ্ধান্ত হতে পারে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সপ্তম কমিশন সভায় নির্বাচনী ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএমের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি নিয়ে দীর্ঘক্ষণ  আলোচনা হয়েছে। সভাটি  কমিশন মুলতবি করেছেন। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো শেষ করতে পারে নাই। এ কারণে আজকে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তারা এটি আরো পর্যালোচনা করবেন।

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমানে সংস্থাটির কাছে দেড় লাখ ইভিএম আছে, যা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট নেওয়া সম্ভব। তাই আরো দুই লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই লক্ষ্যে নতুন একটি প্রকল্প প্রস্তাব অনুমোদন করতেই সভায় বসেছিল ইসি।  

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১