খালিয়াজুরীতে ৫ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন
দেশব্যাপী পাঁচ দফা দাবি বাস্তবায়নে সুশৃংখল আন্দোলনে নেমেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। সারাদেশের আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১২ সেপ্টেম্বর) খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা মো. রাজীব আহম্মেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী অর্ধদিবস (সকাল ৮ থেকে ১২ টা) পর্যন্ত কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছেন।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থপানা অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা অফিস অন্তর্ভূক্ত। এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু জনবল কাঠামো অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের পদ শূন্য থাকায় অর্পিত দায়িত্ব পালনে একদিকে হিমসিম খাচ্ছে আর অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের পদ আপগ্রেডেশন হচ্ছে না। এ নিয়ে এ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের দাবী সমূহ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ, পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ।
১২-১৫ সেপ্টেম্বর দেশের সকল উপজেলা, জেলা অধিদপ্তরে অর্ধ দিবস ( সকাল ৮টা থেকে ১২ টা) পর্যন্ত কর্ম বিরতি পালন। ১৫ সেপ্টেম্বর দুপুর ২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীব আহম্মেদ বলেন, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে কর্মসূচির রেজুলেশন কপি প্রদান করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। তাদের সকল ন্যায্যা দাবি মেনে না নেয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল৷
মুকসুদপুরে শেখ হামিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জাকাতের কাপড় বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল
পাখি পল্লী পর্যটন কেন্দ্র আঁধারেও আলোকিত ঈদে বিশুদ্ধ বিনোদনে প্রস্তুত
নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান
সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত
ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই
সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর
বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব
রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়
Link Copied