১২ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
১২ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন) ড. মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলির আদেশাধীন) সাঈদ মাহবুব খানকে মন্ত্রিপরিষদ বিভাগে, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলির আদেশাধীন) মো. সাইফুল্লাহ পান্নাকে ভূমি আপিল বোর্ডের সদস্য এবং পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামানকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ