ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বায়ার্নের মাঠে ফের ধরাশায়ী বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১১:১০

আবারও বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে বার্সার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। বাভারিয়ানদের মাঠে এ নিয়ে শেষ সাত ম্যাচের একটিও জিততে পারল না বার্সা।

অ্যালিয়েঞ্জ এরেনায় ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দেওয়া পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি গোলের দুটি সহজ সুযোগ মিস করেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। ম্যাচের ৫০তম জোশুয়া কিমিখের কর্নার থেকে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন। এর ৪ মিনিট পরই জামাল মুসিয়ালার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে।

ম্যাচের ৬৩তম মিনিটে বার্সার পেদ্রির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি কোনো দলই। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নাদেজের দল। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সা পরের দুটি ম্যাচ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’