ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গোল পেলেন সালাহ, আয়াক্সকে হারাল লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১১:১১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল ও নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। ঘরের মাঠ এনফিল্ডে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল।

ম্যাচের ১৭তম মিনিটে দিয়েগো জতার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। লিভারপুল অবশ্য খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি। ২৭তম মিনিটে আয়াক্সকে সমতায় ফেরান মোহাম্মদ কুদুস। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতির পর দারুণ খেলেও গোল পাচ্ছিল না কোনো দলই। শেষ মুহুর্তে ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন লিভারপুলের জুয়েল ম্যাটিপ। ওই গোলটি আর পরিশোধ করতে পারেনি আয়াক্স। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’