অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে আদিবাসীর ছোঁয়া
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জার্সি পরে অস্ট্রেলিয়া শিরোপা ধরে রাখার মিশনে নামবে, সেটি প্রতিনিধিত্ব করবে আদিবাসীদের। আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগানের নকশায় প্রথমবার কোনও বৈশ্বিক ইভেন্টে আদিবাসী কিট পরতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।
সবুজ ও সোনালি জার্সির ওপর এই শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা। হ্যাগেন বলেন, এই নকশা আদিবাসী ও টরেস স্ট্রেইট আইল্যান্ডের জনগণের প্রতিনিধিত্ব করে। অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস পতাকার রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে তাদের।
ক্লার্কের প্রপিতামহ জেমস কুজেন্স ১৮৬৬ সালে এমসিজিতে ল্যান্ডমার্ক ম্যাচে আদিবাসী একাদশের প্রতিনিধি ছিলেন। এই ডিজাইনার বলেছেন, ‘সামগ্রিক নকশাটি হল একজন ব্যক্তি হিসেবে, একটি দল হিসেবে, সম্প্রদায়ের মধ্যে এবং আপনার চারপাশে যা বিদ্যমান নদী, জমি, আপনি যা কিছু দেখছেন সেটার সঙ্গে আপনার সংযোগ স্থাপনের প্রক্রিয়া।’
‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের গ্রুপে আরও আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও বাছাইয়ের দুটি দল।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ