ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘিওরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৭
মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশিকুর রহমান ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার বাসিন্দা।
 
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আশিক মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে  তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
 
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ঘটনায় বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা  হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা