পাকিস্তানের বিপক্ষে হার : সেই রাতে ঘুমোতে পারেননি অর্শদীপ
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে হারা ম্যাচে খলনায়ক বনে গিয়েছিলেন অর্শদীপ সিং। ডেথ ওভারে ভালো করলেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ করেন এই তরুণ। যা নিয়ে হয় তিনি পড়েন ভারতীয় সমর্থকদের তোপের মুখে।
ওই ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। অর্শদীপ নিজের দ্বিতীয় বলটি ইয়র্কার দিতে গিয়ে ফুলটস করে বসেন। আসিফ আলি চার মেরে পাকিস্তানের জয়ের হিসেব সহজ করে দেন। এই আসিফেরই ক্যাচ ফেলেছিলেন অর্শদীপ।
শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে ‘ভুল’ করে রাতে ঘুমোতে পারেননি অর্শদীপ, জানালেন তার কোচ যশবন্ত রাই। তিনি বলেন, ‘অন্য যে কোনো খেলোয়াড়ের মতো অর্শদীপ কিছুটা চাপের মধ্যে ছিল। কিন্তু তারপর আমরা তাকে বলেছিলাম যে, সে তার সেরা চেষ্টা করেছে এবং আর চিন্তা করার দরকার নেই।’
যশবন্ত যোগ করেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তার সঙ্গে কথা বলেছিলাম। সে আমাকে জানায়, ম্যাচের পর সারারাত ঘুমোতে পারেনি। অর্শদীপ আমাকে বলেছিল যে, আমি ট্রলকে পাত্তা দেই না। কিন্তু আমি ভাবছিলাম, কীভাবে আমার ইয়র্কার ফুল টস হয়ে গেলো!’
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ