ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মুম্বাইয়ের চাকরি ছেড়ে আরও বড় দায়িত্বে জয়াবর্ধনে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১:১৩

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের চাকরি ছেড়ে দিলেন মাহেলা জয়াবর্ধনে। এই ফ্র্যাঞ্চাইজির আরও বড় দায়িত্ব  দেওয়া হয়েছে তাকে। তিনি এখন মুম্বাইয়ের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স। 

মুম্বাই শুধু আইপিএলেই নয়, এমআই কেপটাউন ও এমআই এমিরেটস নামে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগেও। নতুন পদ অনুযায়ী জয়াবর্ধনে এই তিনটি দলের কোচিং ও স্কাউটিংয়ের দেখভাল করবেন। 

একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করা জহির খান তিন দলের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান নিযুক্ত হয়েছেন।

আইপিএল দলের জন্য ফ্র্যাঞ্চাইজি নতুন প্রধান কোচ নিয়োগ দেবে কি না তা স্পষ্ট নয়। ২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জয়াবর্ধনে, জিতেছেন তিন শিরোপা। চেন্নাই সুপার কিংসকে চারটি শিরোপা জেতানো স্টিফেন ফ্লেমিংয়ের পর আইপিএলের দ্বিতীয় সেরা কোচ এই লঙ্কান ব্যাটিং গ্রেট।   

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’