ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জাতিসংঘে এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১:৪৭

অন্যান্যবারের মতো জাতিসংঘের ৭৭তম অধিবেশনেও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৩ সেপ্টেম্বর তিনি এ বক্তব্য দেবেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের অধিবেশন চলাকালে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন।

তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে টেকসই সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী নিজস্ব মতামত তুলে ধরবেন। এছাড়া টিকা ও প্রতিষেধকের ন্যায্য বণ্টন, রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান, নিরাপদ অভিবাসন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রীতি / প্রীতি

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা