ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইনজুরিতে ভারত সফরে নেই স্টার্ক, মার্শ ও স্টয়নিস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ২:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। তাই ইনজুরি গুরুতর না হলেও মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিসকে ছাড়া বুধবার ভারত সফরের দল ঘোষণা করেছে তারা।

হাঁটুর ইনজুরিতে পড়েছেন স্টার্ক, মার্শ ও স্টয়নিস গোড়ালি ও সাইড স্ট্রেইনে বাদ পড়লেন। মার্শ ও স্টয়নিস চোট পান জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বুধবার স্ক্যানের পর চোটাক্রান্তের তালিকায় যুক্ত হলেন স্টার্ক। এছাড়া ডেভিড ওয়ার্নারকেও দেওয়া হয়েছে বিশ্রাম।

নাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও শন অ্যাবটকে স্টার্ক, মার্শ ও স্টয়নিসের স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ সেপ্টেম্বর নাগপুর ও হায়দরাবাদে।

ভারত সফরের পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে সিরিজ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’