হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইবি শিক্ষকের মৃত্যু
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম (৪৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে কুষ্টিয়ার বড় বাজার এলাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফসহ বিভাগের অন্য শিক্ষকরা শোক প্রকাশ করেছেন।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কামখতিব ড. আ স ম শোয়াইব আহমদ। বাদ জোহর কুষ্টিয়ার কুটিপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্তানে মরহুমকে দাফন করা হয় বলে জানা গেছে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই