ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে দুর্ধর্ষ ডাকাতি


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৩:১৪
চট্টগ্রামের ফটিকছড়িতে ৩টি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ঘরের সদস্যদের মারধর করে কয়েক লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নগর বাসির বাড়ি নামের এক হিন্দু বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগীরা জানান, ১৫-২০ জনের একটি ডাকাত দল তাদের বাড়ির সুজন চক্রবর্তীর (ব্রাহ্মণ) ঘর থেকে ৪০ হাজার টাকা, পূজার এক লাখ টাকার সরঞ্জামাদি এবং তার স্ত্রী রত্না চক্রবর্তীকে হাতে এবং বুকে মারধর করে পরে একই বাড়ির সমির কান্তি নাথের (কাপড়ের দোকান ব্যবসায়ী) ঘর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার এবং পাশের ঘরের কাজল নাথের ঘর থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, ৩ বউয়ের আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার ও ৫টি মোবাইল ফোন এবং তার মা চামেলী দেবীকে মাথায় সজোরে আঘাত করে তারা ডাকাতি করে নিয়ে যায়।
 
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে প্রথমে আমাদের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ