সাতকানিয়ায় মামলা তুলে নিতে বাদীকে আবারো মারধর
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বের মামলা তুলে নিতে বাদীকে অতর্কিতভাবে হামলা করার অভিযোগ উঠেছে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাহমুদুল হকের ছেলে মো. ইউনুছসহ বেশ কয়েক আসামিদের বিরুদ্ধে। বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ছদাহার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিল্লাপাড়ায় সরেজমিন পরিদর্শনে গেলে এ ঘটনা জানা যায়।
জানা যায়, বিল্লাপাড়ার আলী আহমদের ছেলে রফিক আহমদ (৪০)-এর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলেন একই এলাকার মাহমুদুল হকের ছেলে মো. ইউনুস (৩৫), ইউনুসের স্ত্রী শাহিদা বেগম, মাহমুদুলের মেয়ে হাসিনা আক্তার, মনির আহমদের ছেলে জাহিদুল ইসলাম শিবলী। ওই হামলার জেরে সাতকানিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়। ওই মামলার ১নং আসামি ইউনুস ছাড়া সবাই জামিনে আছেন। ইউনুস জামিনের জন্য আদালতে গেলে কারাগারে যাবেন, সেই ভয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় গোপনে অবস্থান করেন এবং পূর্বের মামলা প্রত্যাহার করার দাবিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি অব্যহত রাখেন ইউনুস গং।
মঙ্গলবার সন্ধ্যায় রফিক আহমদ আনোয়ারা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে কোনো কথাবার্তা ছাড়াই পেছন থেকে এলোপাতাড়ি লাঠিসোঁটা নিয়ে পিটিয়ে ফেলে দেয় ইউনুসসহ অপরাপর আসামিরা। মারাত্মক আহত অবস্থায় ভুক্তভোগী রফিক আহমদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় বলে জানান স্থানীয়রা।
রফিক আহমদ বলেন, আমার স্ত্রীকে মাথায় এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে আহত করার দায়ে মামলা করা হয় ইউনুসসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে। ওই মামলা প্রত্যাহার করার জন্য বারবার চাপ দিলে আমি আগেই বলেছিলাম সাতকানিয়া থানা পুলিশকে। কিন্তু আজকে আমাকেও মেরে ফেলার উদ্দেশ্যে তারা হামলা করে। এর আগেও তারা বারবার একই ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ায় এ ঘটনা ঘটানোর সাহস পায়।
সাতকানিয়া থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, দোষীদের গ্রেফতারের বিষয়ে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে। শিগগিরই ইউনুসকে গ্রেফতার করা হবে। আগের মামলাও আছে আমার কাছে, যা তদন্তাধীন।
এমএসএম / জামান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
Link Copied