ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াদকে বাদ দেয়ার কারণ জানালেন নান্নু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৩:৫২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি এই ফরম্যাটের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তাকে কী কারণে রাখা হয়নি, রিয়াদকে দলে না রাখার সিদ্ধান্ত কোথা থেকে এলো সংবাদ সম্মেলনে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

রিয়াদকে সবাই সম্মান করে জানিয়ে প্রধান নির্বাচক জানান, জাতীয় দলকে অনেক ভালো খেলা উপহার দিয়েছেন রিয়াদ। তবে এবার টি-টোয়েন্টির কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের প্ল্যান (পরিকল্পনা) মানা হচ্ছে। আগামী এক বছরের জন্য যে প্ল্যানটা নিয়ে কাজ করবে বিসিবি। তার নির্দেশনা ও টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে অধিনায়ক সাকিব আল হাসানের সম্মতি আছে বলেও নিশ্চিত করেছেন নান্নু। এর আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছিলেন রিয়াদ এশিয়া কাপে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনিও অবশ্য নান্নুর মতো রিয়াদর অবদানের কথা স্মরণ করেছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, দলে রিয়াদের অবদান অস্বীকার করার উপায় নেই। তাই বিশ্বকাপের দলে জায়গা না দিতে পারলেও রিয়াদকে মাঠ থেকে বিদায় দিতে চায় তার বোর্ড।

বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। 

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’