মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখেন শ্রীরাম
মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আসন্ন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দল ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছেন ‘সবার সম্মতিতে’ বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের এক বছরের পরিকল্পনার কথাও জানান তারা।
দল ঘোষণার ঠিক পরই সংবাদ সম্মেলনে হাজির হন শ্রীরাম। ভারতীয় এই কোচের কাছে অবধারিতভাবেই প্রশ্ন যায়, কেন বাদ পড়লেন রিয়াদ। তিনি জানালেন, ভারতের সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মতো করে রিয়াদকে দেখতেন। কিন্তু তার জায়গায় নতুন কাউকে আনাও জরুরি মনে করেন তিনি।
শ্রীরাম বলেছেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন প্ল্যান। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে। ’
‘কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে। আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ