করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০২
গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একই সময়ের মধ্যে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনে। আগের দিন মঙ্গলবার দেশে করোনা শনাক্ত হয়েছেছিল ৪৩৫ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার নেমে এসেছে ৮ শতাংশে। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল।
দেড় মাস পর সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৫ জন কোভিড রোগী। এরপর বুধবারও চারশর বেশি রোগী শনাক্ত।
গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২১৭জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ