দেশে আইনের মধ্যেও অন্যায় আছে : পরিকল্পনামন্ত্রী
দেশে আইনের মধ্যেও অন্যায় আছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একজন নাগরিক হিসেবে আমি মনে করি এদেশে বিধিবদ্ধ অন্যায় আছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মাল্টি-স্টেকহোল্ডার ন্যাশনাল ওয়ার্কশপে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, দারিদ্র্য নিরসনের যন্ত্র পণ্ডিতদের হাতে নেই। অন্যায়-অবিচারের সর্বত্রই ভয়ংকর অবস্থা। দারিদ্র্য নিরসনের যন্ত্র যাতের হাতে তারা এটাকে কাজে লাগায় না তারা ভোগ করে। এসব লেখার কারণে পণ্ডিতদের পুরস্কার দেওয়া হয়। আমি মনে করি একজন নাগরিক হিসেবে বিধিবদ্ধ অন্যায় আছে এ দেশে। আইনের মধ্যেও দেশে অন্যায় আছে।
সমাজে এখনও অন্যায় আছে দাবি করে মন্ত্রী বলেন, তবে মূল জায়গায় আমরা এখনও হাত দিতে পারিনি। বিবিধ অবিচার রয়েছে যেখানে, সেখানে এখনও আমরা হাত দিতে পারিনি। যেমন গ্রামের জলশয়ের মূল মালিক স্থানীয় জন। কিন্তু এটা এখন ইজারা দেওয়া হয়, প্রশাসন একাজে সহায়তা করে। যে লোকটা পলো দিয়ে মাছ মেরে খেতো সে এখন খেতে পারে না। তার কিনে খাওয়ারও ক্ষমতা নেই। গ্রামে আমরা সবাই ছোট মাছ ধরতাম। কেউ জাল দিয়ে মাছ ধরতাম। আমিও মাছ ধরতাম। কিন্ত মজার বিষয় হলো এখন গ্রামে কেউ মাছ ধরে না। আইন করে এটা বন্ধ করা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক?
কর্মশালা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতসহ সংশ্লিষ্টরা এই ওয়ার্কশপে অংশ নেন।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ