৯০ হাজার টন সার কিনবে সরকার
সরকার কানাডা ও মরক্কো থেকে ৯০ হাজার টন এমওপি ও ডিএপি সার ক্রয়ের অনুমোদন দিয়েছে। এতে মোট খরচ হবে ৬৮৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ চার হাজার ৪৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৯২৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ৪৩ কোটি এক লাখ ৪০ হাজার ৬০৯ টাকা এবং দেশীয় ব্যাংক ও এডিবি ঋণ তিন হাজার তিন কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৩১৬ টাকা।
সভায় অনুমোদিত প্রস্তাবনাগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক কানাডিয়ান কর্মাসিয়াল কর্পোরেশন থেকে ৩য় লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ৩৮৬ কোটি ১৯ লাখ ৭৬ লাখ ৫৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপর এক প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক মরক্কোর ওসিপি এস এ থেকে ৮ম লটে ৪০ হাজার টন ডিএপি সার ২৯৬ কোটি ৯৩ লাখ ৬২ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ