ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ মনোনিত প্রার্থী গোলাম মহিউদ্দিন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৯-২০২২ বিকাল ৫:১৮
মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিন তার মনোয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের ছেলেকে সাথে নিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্রটি জমা দেন তিনি।
 
এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আজ (বুধবার) পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে অ্যাড. গোলাম মহিউদ্দিন ছাড়া এখন পর্যন্ত অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। তবে উপজেলার সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হবে। জমা শেষে বলা যাবে নির্বাচনের জন্য কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার মানিকগঞ্জ জেলায় ৬৫টি ইউনিয়ন, ৭টি উপজেলা ও ২টি পৌরসভার মধ্যে জেলা পরিষদের মোট ভোটার রয়েছেন ৮৮৯ জন।
 
উল্লেখ, আগামী ১৭ অক্টোবর মানিকগঞ্জে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা