জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন আজাহারুল ইসলাম বুলু
আসন্ন নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলামের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু।
আজাহারুল ইসলাম বুলু নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত হয়। এভাবে তিনি শ্রীমন্তপুর ইউনিয়নে জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন।
শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনৈতিকর অঙ্গনে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী তাকে রাজনীতিতে সাদা মনের মানুষ হিসেবে জানেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
মনোনয়ন ফরম জমা দেয়ার পর আজাহারুল ইসলাম বুলু বলেন, আমি কোনোদিন অপরাজনীতি করিনি। চেষ্টা করেছি সবার অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে। বড়জনকে সম্মান করেছি, ছোটদের আদর-স্নেহ দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মী সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি। সবাইকে নিজের মতো করে আপন করার মধ্যদিয়ে রাজনীতি করেছি।
তিনি আরো বলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে চেষ্ঠা করব সাধ্যমতো এলাকার উন্নয়নমূলক কাজে অংগ্রহণ করতে এবং জনগণের সুখ-দুঃখের সাথী হতে। আশা করি দল আমার ত্যাগের মূল্যায়ন করবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied