লিটারে ৯০ কি.মি. পথ চলবে যে বাইক
বাংলাদেশ ও ভারতে যতগুলো মডেলের বাইক আছে তার মধ্যে মাইলেজ কিং খ্যাতি পেয়েছে বাজাজ সিটি ১০০ মডেলটি। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করছে এই লিটার পেট্রোলে বাইকটি ৯০ কিলোমিটার পথ চলতে সক্ষম।
ভারতে অন্যতম সস্তা বাইক এটি। বাংলাদেশেও এর দাম হাতের নাগালে। বাইকটিতে গ্রাহকরা পাবেন সাড়ে দশ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক।
ভারতে এখন বিএস ৬ ইঞ্জিন ভার্সনে এটি পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১০২ সিসির ইঞ্জিন।
এছাড়া রাইডারের আরামের দিকেও খেয়াল রাখা হয়েছে এই বাইকে। আরামদায়ক বসার জায়গা, পেট্রোল ট্যাঙ্কে রাবার প্যাডের বিশেষ ব্যবস্থা রয়েছে।
দিল্লিতে বাজাজ সিটি ১০০ -এর এক্স শোরুমের দাম ৪৯,১৫২ রুপি। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়। মোট ৬টি রঙে এই মডেলটি বিক্রি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটির সুবিধা হল, এটি সবচেয়ে সস্তার বাইক। জ্বালানি খরচও অনেক কম। পাশাপাশি রক্ষণাবেক্ষণও সস্তা। অন্যদিকে গাড়িটির অসুবিধা হল, এটাতে লো ফুয়েল ইন্ডিকেটর নেই।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা