এক ম্যাচে দুই রেকর্ড মেসির
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফা। হাইফার ঘরের মাঠে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। ম্যাচের শুরুতে অবশ্য লিড নিয়েছিল হাইফা। ২৪তম মিনিটে দলটির হয়ে গোল করেন চেরি।
১৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান লিওনেল মেসি। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে। ৮৮তম মিনিটে মার্কো ভেরাত্তির দুর্দান্ত পাসে গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমার।
'এইচ' গ্রুপে এটি পিএসজির টানা দ্বিতীয় জয়। এর আগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছিল গালতিয়েরের শিষ্যরা। হাইফার বিপক্ষে গোল করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে নতুন এক রেকর্ড গড়েলেন মেসি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন তারকার দখলে। রোনালদোর গোল করেছেন ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে।
এদিন, আরো একটি রেকর্ড গড়েছেন মেসি। টানা ১৮টি চ্যাম্পিয়নস লিগ আসরে গোল করা একমাত্র ফুটবলারও বনে গেলে তিনি।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ