আমার পা দুটি সত্যিই অনেক লম্বা- অবিশ্বাস্য গোলের পর হালান্ড
চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে গতরাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছেন সিটি তারকা আর্লিং হালান্ড। গোলটির জন্য ম্যাচ শেষে নিজের লম্বা পা জোড়ার কৃতিত্ব দিয়েছেন তিনি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মার্কো রিউসের ক্রস থেকে ম্যানসিটির জালে বল জড়ান জুডে বেলিংহাম। ম্যানসিটি সমতায় ফেরে ৮০তম মিনিটে, কেভিন ডি ব্রুইনের পাসে গোলটি করে জন স্টোন্স। ম্যাচের ৮৪তম মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রসে অনেক দূর থেকে লাফিয়ে উঠে গোল করেন হালান্ড।
গোলটি সর্ম্পকে হালান্ড বলেন, ‘আমি মনে করি, আমার পা দুটি সত্যিই অনেক লম্বা। এজন্যই আমি বলের কাছে পৌঁছতে পেরেছিলাম। এটি সত্যিই দুর্দান্ত একটি গোল, এটা বলতেই হবে। ’
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ