ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পিছিয়ে পরেও সিটির দুর্দান্ত জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১১:৩৯

নিজেদের মাঠ ইতিহাদে জুড বেলিংহামের গোলে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। জন স্টোন্স এবং এর্লিং হলান্ডের গোলে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে সিটিজেনরা।

বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধটা নিজেদের খোলসের মধ্যেই কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে দুই দলই তেমন আক্রমণে ওঠেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির রক্ষণে আঘাত হানে ডর্টমুন্ড। ম্যাচের ৫৬তম মিনিটে মার্কো রয়েসের দুর্দান্ত এক ক্রস আসে ডি বক্সে। আর সেখানে বল পেয়ে এডারসনের মাথার ওপর দিয়ে ফ্লিক করে লক্ষ্যভেদ করেন জুড বেলিংহাম। সিটির মাঠে লিড নেয় ডর্টমুন্ড।

তবে হারের শঙ্কা কাটিয়ে ম্যাচের শেষ দিকে এসে ডর্টমুন্ডকে চেপে ধরে দুই গোল আদায় করে নেয় সিটিজেনরা। ৮০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডি ব্রুইনের দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স। এর মিনিটে চারেক পরে ডর্টমুন্ডকে থমকে দেন তাদেরই সাবেক খেলোয়াড় আর্লিং হলান্ড।

৮৪তম মিনিটে জোয়াও ক্যান্সেলোর বাঁ দিক থেকে আসা ক্রস ডি বক্সের ভেতর দুই ডিফেন্ডারের মধ্য থেকে পা বাড়িয়ে জালে জড়ান হালান্ড। এতেই ম্যাচে এগিয়ে যায় সিটিজেনরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

প্রীতি / প্রীতি

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের