ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অর্থ আত্মসাৎ মামলায় এবার নোরাকে তলব করল দিল্লি পুলিশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১২:২৮

জ্যাকলিন ফার্নান্দেজের পর নোরা ফাতেহিকে ২০০ কোটি টাকার চাঁদাবাজি ও মানি লন্ডারিং মামলায় তলব করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংযোগ ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে এই অভিনেত্রীকে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের অর্থনীতিবিষয়ক অপরাধ শাখায় হাজির হবেন নোরা ফাতেহি। গত ২ সেপ্টেম্বর তাকে একই বিষয়ে দিল্লির মন্দির মার্গ অফিসে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে নোরা বলেছিলেন যে তিনি সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না।  

এর আগে গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) জ্যাকলিন ফার্নান্দেজ দিল্লির মন্দির মার্গ অফিসে হাজির হয়েছিলেন। তার সঙ্গে পিঙ্কি ইরানিও ছিলেন। পিঙ্কিই চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই মামলায় গতকাল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তাকে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল।

এদিকে মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ১০টিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে।

সূত্র : পিঙ্ক ভিলা।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের