টি-টোয়েন্টি বিশ্বকাপ : টাইগার-প্রোটিয়াদের ম্যাচের টিকিট শেষ
কয়েক ঘণ্টাতেই ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে। এবার আরও একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে। চলতি বছরের ২৭ অক্টোবর সিডনিতে হবে ম্যাচটি। আজ বৃহস্পতিবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরের পর্দা উঠবে ১৬ অক্টোবর। বাংলাদেশ এবার সরাসরি খেলছে সুপার টুয়েলভে। ২৪ অক্টোবর সাকিব আল হাসানদের বিশ্বকাপ মিশন শুরু। প্রথম রাউন্ড থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান। দ্বিতীয় ম্যাচটি ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ১৬টি আন্তর্জাতিক দলের সেরা খেলোয়াড়দের দেখতে ৮২টি দেশের দর্শক টিকিট কিনেছেন। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৬ হাজার ১৭৪ জন দর্শকের রেকর্ড উপস্থিতির পর এবারই প্রথম আইসিসির ইভেন্টে গ্যালারিভর্তি দর্শক ফিরছে।’
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এরপর বলা হয়েছে, ‘বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনির বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল। দুই দিন পর অপর ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ