প্রথম বার ক্যামেরার সামনে একসঙ্গে ভিকি-ক্যাটরিনা!
জীবনে তারা একসঙ্গেই, তবুও আক্ষেপ, নয় কেনো ক্যামেরায়! এবার সেটি হতে চলেছে। একসঙ্গে আসতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ প্রথম বার ক্যামেরার সামনে। কিন্তু ঠিক কোন অবতারে ধরা দেবেন তারা?
পরনে জ্যাকেট, মুখে হালকা হাসি। একে অপরের পিঠে ভর দিয়ে দাঁড়িয়ে। আগামী দিনে এই ভাবেই দর্শকের সামনে ধরা দিতে চলেছেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল।
জানা গেছে, তবে সিনেমা নয়, বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। ফাঁস হয়ে গেল বিজ্ঞাপনের মুহূর্ত। ফাঁস হয়ে গেল ভিকি-ক্যাটরিনার বিজ্ঞাপনের এক ঝলক।
তবে কিসের বিজ্ঞাপন, বিষয় কী? কোনওটাই এখনও জানা যায়নি। কিন্তু ভিক্যাটকে একসঙ্গে দেখেই শুরু যাবতীয় চর্চার।
হাতে টুপি, ডাব নিয়ে মনে হচ্ছে সমুদ্র সৈকতে যেন বেড়াতে যাচ্ছেন দু’জন। এই ছবিগুলো দেখে আন্দাজ করাই যায় এ বার নিশ্চয়ই কোনও পর্যটনের বিজ্ঞাপনেই দেখা যাবে তাদের।
প্রসঙ্গত, ২০২১ সালের শেষে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ভিকি, ক্যাটরিনা। তার পর থেকেই দর্শকের মনে উত্তেজনার শেষ নেই। শুধু বিজ্ঞাপনে নয়, এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় সবাই।
সূত্রঃ আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার