ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অবসর নয়, লড়াই চালিয়ে যাবেন রিয়াদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১:৫৪

সবাই জানার আগেই নিজের বিশ্বকাপ ভাগ্য জেনেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার আগের দিনই রাজধানীর এক হোটেলে ডেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অভিজ্ঞ ক্রিকেটারকে আগাম জানিয়ে দেন যে পরদিন ঘোষিত হতে যাওয়া দলে তিনি থাকছেন না। 

তবে বাদ পড়ার খবর জানার পর দলে ফেরার লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মাহমুদ। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন না এই সাবেক অধিনায়ক। বুধবার তেমন খবরই দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, ‘বাংলাদেশ ক্রিকেটে ওর অবদান অস্বীকার করার উপায় নেই। 

তাই আমরা ওকে ডেকে আগেই বিষয়টি জানিয়ে দিই। অনেকেই উপস্থিত থাকলেও আমিই ওকে বিষয়টি প্রথমে জানাই। আমার জন্যও মন খারাপ করা বিষয় ছিল এটি। রিয়াদের জন্য তো বটেই। তবে সে বলেছে, দলে ফেরার লড়াই চালিয়ে যাবে। ’

ওই সময় জালাল ছাড়াও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’