ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বলিউডে পা রাখছেন ইয়োহানি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১:৫৫

হঠাৎ একটি গানেই পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। সেই থেকেই তুঙ্গে তার রবি ও বৃহস্পতি। তিনি শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভার। তার গলায় ‘মানিকে মাগে হিথে’ এক সময় ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সে নাম লেখাতে চলেছে বলিউডে। জানা গেছে, অজয় দেবগনের সিনেমা ‘মানিকে মাগে হিথে’ দিয়ে বলিউডে পা রাখলেন ইয়োহানি। সঙ্গীত পরিচালনায় তানিষ্ক বাগচি।

শীঘ্রই আসতে চলেছে অজয় দেবগনের সিনেমা ‘থ্যাঙ্ক গড’। আর এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন সিংহলি গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড সিনেমার জন্য নতুন করে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন তিনি। এবার গানের শব্দগুলো হিন্দিতে রূপান্তর। ইতোমধ্যেই শেষ হয়েছে যার রেকর্ডিং।

গান রেকর্ডের পর ইয়োহানির জানান, হিন্দিতে এই গান গাওয়াটা তার কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি সংস্করণে এই গান গাওয়ার প্রসঙ্গে ইয়োহানি বলেন, “ভাষাটা শেখা, রপ্ত করা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

ছোটবেলা থেকেই হিন্দি গান অনেক শুনি। কিন্তু কোনও সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।” এদিকে ইয়োহানির সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচি নিজেও। 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের