ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : প্রতিমন্ত্রী 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ২:৫২

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরের টোলারবাগে নওয়াব ফয়জুন্নেসা ১০ তলা কর্মজীবী মহিলা হোস্টেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীদের বাদ দিয়ে এদেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীর উন্নয়ন ক্ষমতায়ন, সমঅধিকার, কর্মসংস্থান, সমমর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। নারীদের উন্নয়নে তিনি বিভিন্ন নীতি এবং কর্ম পরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করে যাচ্ছেন, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ এবং সুদূরপ্রসারী গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে জেন্ডার সমতা যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি নারীর ক্ষমতায়নের বৈশ্বিক সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে। এখন বাংলাদেশের নারীরা সচিব, বিচারক, এসপি, ভিসি, ভিসি সামরিক এবং বেসামরিক বিভিন্ন পদের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। নারীরা আজ বিমান চালাচ্ছেন, হিমালয় পর্বত জয় করছেন।  

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি সুযোগ চায় না। নারীরা সমান সুযোগ চায়। আমাদের দেশের নারীরা কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি যোগ্যতা নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠান এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনেক পুরস্কার পেয়েছেন।

তিনি বলেন, খুব শিগগিরই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিভাগীয় শহরে ১০ তলা ভবন, ছয়টি জেলা শহরে সাত তলা ভবন নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা এবং উপজেলা শহরে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের নির্দেশ দিয়েছেন, আমরা শিগগিরই এটাও করব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাছান উজ্জামান কল্লোল, অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জয়ীতা ফাউন্ডেশনের পরিচালক আফরোজা খানম প্রমুখ।  

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১