ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : থানায় জিডি


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:২১
তাহিরপুরের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন নাহারের বিরুদ্ধে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সকালে সময়ের তাহিরপুর প্রতিনিধি সাংবাদিক সাবজল হোসাইনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন নুরুন নাহার। এ ব্যাপারে বুধবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিক সাবজল হোসাইন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নং ৬৭৪।
 
জানা যায়, গত ২৪ আগস্ট ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকায় ‌‘সেই প্রধান শিক্ষিকা নুরুন নাহারকে অপসারণ ও শাস্তির দাবিতে গ্রামবাসীর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নুরুন নাহারের ব্যবহৃত (০১৭২৮০৩৫২৮৭) নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্যভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন রেখে দেন। এর কিছুক্ষণ পর আরেকটি অজ্ঞাত ব্যক্তির এই ০১৭৩৪৭৬১৫১৭ নাম্বার থেকেও কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দিয়ে কল রেখে দেন।
 
এ ঘটনায় তিনি সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলার অন্য সাংবাদিকদের বিষয়টি অবগত করে বুধবার জীবনের নিরাপত্তা চেয়ে তাহিরপুর থানায় একটি জিডি করেন।
 
এ বিষয়ে সাংবাদিক সাবজল হোসাইন জানান, প্রধান শিক্ষিকা নুরুন নাহারের বিরুদ্ধে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই শিক্ষিকার নাম্বারসহ আরো একাধিক নম্বর থেকে আমাকে ফোন করে অকথ্যভাষায় গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন, যার কল রেকর্ড সংরক্ষিত আছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হুমকিদাতাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।
 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সাংবাদিক সাবজল হোসাইন একটি জিডি করেছেন। গুরুত্বসহকারে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা