ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দশমিনা উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:২৪
পটুয়াখালীর দশমিনা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও মো. হারুন-অর-রশিদকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখা।
 
গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্য সচিব মো. তারেকুল ইসলাম ইভান সিকদারের যৌথ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। ৪১ সদস্যবিশিষ্ট উপজেলা কৃষক দলের এ কমিটিতে আহ্বায়ক ছাড়াও আরো ১০ জন যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে। তারা হলেন- মোশারেফ হোসেন, হাজী জয়নুল আবেদীন, আবুল কালাম, হাজী ইসমাইল হাওলাদার, গোলাম মস্তফা, হালেম খাঁ, শহিদুল ইসলাম, আ. রহিম, বিধান মণ্ডল ও মহিবুল সিকদার।
 
নবগঠিত দশমিনা উপজেলা কৃষক দলের এ কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের মাধ্যমে চলমান আন্দোলন জোরদার করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা