ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশের সাথে জেদ্দায় একযোগে শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:৫৭
বৃহস্পতিবার ২০২২, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেন। 
 
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখায় ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মধ্য দিয়ে সৌদি সময় সকাল ৮টায়  এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  এতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখায় এইবারের পরিক্ষায় অংশগ্রহণ করেন মোট ৭২জন, এরমধ্যে ছাত্র ৪২জন ও ছাত্রী ৩০ জন। 
 
প্রতিটি পরীক্ষা সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১০টা পর্যন্ত। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন জেদ্দা পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা সেক্রেটারি মোহাম্মদ মাকসুদুর রহমান, পরিক্ষা প্রথম দিনের বাংলা প্রথম পত্র ভালো হয়েছে বলেও জানান ছাত্র - ছাত্রীরা। 
 
এদিকে বেলা ০৮ টার দিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখায় পরিদর্শনে গেছেন জেদ্দা পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কাউন্সিলর আজিজুর রহমান ভূইয়া । এই ছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিক্ষার কেন্দ্র কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব আছেন কনসাল জেনারেল নাজমুল হক, সদস্য হিসেবে আছেন, কাউন্সিলর( শ্রম) কাজী এমদাদুল ইসলাম, সদস্য কাউন্সিলর আজিজুর রহমান ভূইয়া, সদস্য সোনালী ব্যাংক প্রতিনিধি সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় সচিব এর দায়িত্ব আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান। 

এমএসএম / এমএসএম

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার

ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়

জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ