কপিলমুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬ ব্যবসায়ীকে ৭১ টাকা হাজার জরিমানা
একের পর এক অভিযানেও বন্ধ হচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশ করা। কয়েক দিনের ব্যবধানে আবারো খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬ ব্যবসায়ীকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা মৎস্য দপ্তর। কিন্তু রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হয় পুশবিরোধী অভিযান।
কপিলমুনির কাশিমনগর ও প্রতাপকাটী এলাকায় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের নেতৃত্বে চিংড়িতে পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ, অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ এবং সরবরাহ করার অপরাধে ৬জন চিংড়ি ব্যবসায়ীকে ৭১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিংড়ি ব্যাবসায়ী জানান, উপজেলার কপিলমুনি ও কাশিমনগর বাজারে অবস্থিত পাইকারি ও কমিশন এজেন্সির মাধ্যমে প্রতিদিন অপদ্রব্য পুশ করা চিংড়ি বেচা বিক্রি হচ্ছে। কিন্তু রাখব বোয়ালদের না ধরে চুনোপুঁটিদের ডিপোতে অভিযান করা হচ্ছে।
অভিযান শেষে মৎস্য কর্মকর্তা বলেন, জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পুশ বিরোধী অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য চলতি মাসের ১১ সেপ্টেম্বর কপিলমুনির হাউলিতে একজন ব্যবসায়ীকে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও মাছ বিনষ্ট করা হয়।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied