শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি
বেসরকারি কলেজ পরিদর্শনের তথ্য ব্রডশিটে জবাব দিতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যথাসময়ে জবাব পাঠাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে ওই সকল প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব ব্রডশিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে না। এ কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ব্রডশিট জবাব চেয়ে এখন থেকে আর শিক্ষাপ্রতিষ্ঠানকে পত্র দেওয়া হবে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্রডশিট জবাব, প্রমাণের তথ্য ও কাগজপত্র স্বপ্রণোদিত হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অধিদপ্তরে পাঠাবে। যথাসময়ে কাগজপত্রসহ পূর্ণাঙ্গ ব্রডশিট জবাব পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা
উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়