ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:১৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল চিশতী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শ্রীনগর সদর ইউনিয়নের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৩ সন্তানের জনক জয়নাল চিশতী কলেজপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর জামাতা। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
 
এ ঘটনায় ছাত্রীর মা গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ধামাচাপা দেয়ার লক্ষ্যে একটি মহল ওই ছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করছে।
 
জানা গেছে, বিদ্যালয়ের টিফিনের সময় ওই ছাত্রী খাবার কিনতে জয়নালের দোকানে যায়। দোকানের ভেতরে অন্য একটি কক্ষে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় অন্য কাস্টমার দোকানে এলে জয়নাল ছাত্রীকে ছেড়ে দেয়। বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত খুলে বললে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেন।
 
কলেজপাড়ার একটি দোকানে (চিশতী স্টোর) চাসহ বিভিন্ন খাবার বিক্রি করেন জয়নাল। ঘটনাটি জানাজানি হলে জয়নাল আত্মগোপন করেন।
 
স্থানীয় ইউপি সদস্য শান্তি রঞ্জন মণ্ডলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল (বুধবার) তাদের সাথে ছিলাম। এ ব্যাপারে আগামীকাল (শুক্রবার) বসব। ছাত্রীর পরিবার যেভাবে চায় সেভাবে বিচার হবে।
 
এ ব্যাপারে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান